নীলফামারী প্রতিনিধি: ৫ জানুয়ারী ঘিরে আওয়ামীলীগের কর্মসুচী পালনে জেলা শহরে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে আলাদা আলাদা ভাবে “গণতন্ত্র রক্ষা দিবস” পালন করেছে আওয়ামীলীগের দুই নেতৃত্ব। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে বিজয় র্যালী শহরের জেলা পরিষদস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্তরে সমাবেশে মিলিত হয়। দেওয়ান কামাল আহমেদ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহিলালীগের সভাপতি রাবেয়া আলীম, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ, ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা, জেলা যুবমহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী বক্তব্য দেন। অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকের নেতৃত্বে অপর বিজয় র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে সমাবেশে মিলিত হয়। মমতাজুল হক ছাড়াও সমাবেশে পৌর আওয়ামীলীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হাসান আপেল বক্তব্য দেন। গণতন্ত্র রক্ষা দিবস পালনে জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী এ্যাড. মমতাজুল হকের নেতৃত্বে আলাদা আলাদা কর্মসুচীতে স্পষ্ট হলো আওয়ামীলীগের গ্রুপিং।