• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহের ঐতিহ্য গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি: আধুনিকতার এই যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য-গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন বছরে নতুন প্রজন্মকে জানান দিতে ও গ্রাম বাংলার মানুষকে খানিকটা আনন্দ দিতে বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতি যোগিতা।
কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন গরুর গাড়ির দৌড়।বিলুপ্ত প্রায় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিলো বাড়তি আকর্ষণ।
ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা জেলা থেকে ১৬টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে এই খেলা, চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগ থেকেই হাজার হাজর দর্শক মাঠে জড়ো হয়।
দূর-দূরান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু উপভোগ করেন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় প্রথম স্থান অধিকার করেন যশোর জেলার দহরপুর গ্রামের রিয়াজ উদ্দিন।
পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। দ্বিতীয় স্থান অধিকার করেন ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আমিরুল ইসলাম। তাকে দেওয়া হয়েছে ১৬ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকার করেছেন ঝিনাইদহ বেতাই গ্রামের জামির হোসেন। তাকে একটি মোবাইল ফোন উপহার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস, বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার।
দর্শকরা জানান, অনেক দূর-দূরান্ত থেকে তারা এসেছেন, এমন একটি আয়োজনে তারা সবাই খুশি। গ্রামীন এ খেলাটি প্রতি বছর আয়োজনের দাবিও জানান তারা। গত ৪ বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে এই দৌড় প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকেও প্রতি বছর এমন আয়োজনের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার আজ ৩৫তম ওফাত দিবস
ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৩৫তম ওফাত দিবস আজ শনিবার (৭ জানুয়ারি)। ১৯৮২ সালের এই দিনে তিনি ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন।
দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে ভারতের ফুরফুরা দারবার শরীফ ছাড়াও ঝিনাইদহ, ঢাকা ও খুলনাসহ এপার বাংলা-ওপার বাংলার বিভিন্ন স্থানে সওয়াব রেসানী এবং মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ন’হুজুর পীর কেবলার পৌত্র জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুরের ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিল শরীক হওয়ার জন্য ভক্ত আশেকানদের আহবান জানিয়েছেন।

ঝিনাইদহের বংকিরাবাসি ফেসবুকের বদৌলতে পেল রাস্তা
সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে পাকা রাস্তা পেলেন বংকিরা গ্রামবাসি। রাস্তাটি পাকা করণে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপুর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন (আই.আর.আই.ডিপি)-২ প্রকল্পের আওতায় এলজিইডি ৩৪ লাখ টাকা বরাদ্দ করেছে। আই.আর.আই.ডিপি-২ এর প্রকল্প পরিচালক আব্দুল ওয়াদুদ ২০১৬ সালের ১১ নভেম্বর রাস্তাটির অনুমোদন প্রদান করেন।
রাস্তাটি নির্মানে টেন্ডার আহবান করা হয়েছে বলে নিশ্চিত করেন ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক। ঝিনাইদহ জেলা প্রশাসনের একটি সুত্র জানায়, ৩ বছর আগে একটি ফেসবুক আইডিতে রাস্তাটির গুরুত্ব তুলে ধরে পাকা কারণের দাবী জানানো হয়। সেই সাথে তুলে ধরা হয় বর্ষা মৌসুমে গ্রামবাসির জনদুর্ভগের কথা।
ঝিনাইদহের তৎকালীন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে রাস্তাটির খোঁজ খবর নেন। এই রাস্তা দিয়ে অনারি ম্যাজিষ্ট্রেট নিখিলেশ্বর চন্দ্র বসুর বাড়ি যেতে হয়। তিনি চল্লিশ দশকের দিকে ম্যাজিষ্ট্রেট ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক শফিকুল ইসলাম রাস্তাটির সম্ভব্য ব্যায় নির্নয়ে ঝিনাইদহ সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সাথে এলজিইডির প্রকৌশলী মাহবুবুর রহমানকে বংকিরা গ্রামে পাঠান।
স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে রাস্তাটি তার অর্থায়নে পাকা করণের জন্য জেলা প্রশাসক শফিকুল ইসলাম অনুরোধ জানালে তাতে তিনি সম্মতি প্রদান করেন এবং অর্থ বরাদ্দ দেন। ফেসবুক আইডির এডমিন সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল কাজল জানান, রাস্তাটি পাকা করণ গ্রামবাসির প্রণের দাবী ছিল।
এই রাস্তাটি প্রকল্পভুক্ত করে যাদের অবদান রয়েছে তাদের কথা গ্রামবাসি আজীবন স্মরণ করবেন। ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, রাস্তাটি এ মাসেই টেন্ডার পক্রিয়া শেষ হচ্ছে। আশা করি টেন্ডার সম্পন্ন করে দ্রুত নির্মান কাজ শেষ করা হবে।
এদিকে রাস্তার বাকী অংশ বৃহত্তর যশোর প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে জানান ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এড আব্দুল আলীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ