• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

থাইল্যান্ডে বন্যায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যা-ের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই প্রাকৃতিক দুর্যোগে ছয় জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টানা কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতে রাস্তাঘাটগুলো প্লাবিত হয়েছে, কোন কোন স্থানের রেললাইন বন্যার পানির তোড়ে উপড়ে ভেসে গেছে এবং ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে।
জনপ্রিয় পর্যটন কেন্দ্র সামুই দ্বীপেও ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

সামুই দ্বীপের একটি অতিথিশালার মালিক টুল্লা ফিটপ্যাট্রিক বলেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

শুক্রবার রেল কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের মূল ভূখন্ডে রেল চলাচলও বিঘিœত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর মধ্য দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না।
জান্তা প্রধান প্রাইয়ুত চ্যান-ও-চা শুক্রবার দক্ষিণপ্রান্তের প্রদেশে রানাথিওয়াত পরিদর্শন করবেন। সেখানে তিনি বন্যা দুর্গত ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। -সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ