• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রোববার (৮ জানুয়ারী) বেলায় ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক মো. মোকাররম হোসেন’র নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি লিলির মোড়ের কাছাকাছি পৌঁছলে পুলিশ বাধা  দেয়। পরে মিছিলটি পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোকাররম হোসেন, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন প্রমূখ। মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. খালেকুজ্জামান বাবু, বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, আহবায়ক কমিটির সদস্য আব্দল মোন্নাফ মুকুল, মো. আফজাল খান, শরিফ জাকির হোসেন হিরা, শাহ জালাল রোজসহ বিএনপি, যুব, ছাত্রদর, স্বে”চ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা পুলিশী বাধায় নিন্দা জানিয়ে বলেন, বাধা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। আগামী দিনে প্রতিটি কর্মসূচীতে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ