• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভর্তি বাণিজ্য: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে দুদকের চিঠি

ঢাকা:  ভর্তির ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এ চিঠি পাঠান। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যেসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে, সেগুলো হলো মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

দুদকের ওই চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি ও নীতিমালা, এ বছর ভর্তির জন্য আসনসংখ্যা কত, সে সম্পর্কে ১২ জানুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, রাজধানীর নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি–বাণিজ্য সম্পর্কিত বেশ কিছু অভিযোগ দুদকে জমা পড়ে। ওই সব অভিযোগ যাচাই–বাছাই করার পর আমলে নিয়ে ডিসেম্বরের শেষ দিকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধান দল গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ