বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ত্রিমোহনতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইলিয়াস আহমেদ (৩৩) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে। তার বাবার নাম সমসের আলী কাচুয়া।
এব্যাপারে বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, দুপুরে বাড়ি থেকে ইলিয়াস আহমেদ মোটরসাইকেল যোগে একাই ত্রিমোহনী বাজারের দিকে আসছিলেন। এসময় রেলক্রসিংয়ে কাউনিয়া থেকে রমনাগামী একটি লোকাল ট্রেনের সামনে পড়লে তিনি ট্রেন চাপায় ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া (ডায়াং-সিডি-১০০, কুড়িগ্রাম-হ-১১-২৮৭০) মোট সাইকেলটি ঘটনাস্থলে থেকে প্রায় পাঁচশত গজ দুরে পাওয়া যায়।