সিসি নিউজ: আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব বলেছেন, ক্ষমতাসীন সরকারের তিন বছর পূর্তিতে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।