• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত কাচামাল ব্যবসায়ী শফিক (৪০) এর বাড়ী লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোররাতে লালমনিরহাট থেকে কাঁচামরিচ বোঝাই একটি পিকআপ ভ্যান রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হয়। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত ব্যবসায়ী শফিক লালমনিরহাট জেলার চাপারহাটের সাবের উদ্দিনের পুত্র।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শফিকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ