• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

সিসি নিউজ: দিনাজপুরে ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নামে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ‘‘বীর নিবাস’’ বাসভবনের দলিলাদি মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলার ৫ নং শশরা  ইউনিয়নের মহতুলন্ডাপুর গ্রামে রোববার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরকে বাড়ির দলিলাদি অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জাতীয় সংসদেও হুইপ ইবকালুর রহিম এমপি। এ সময় ৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা আব্দুল কাদের আবেগাপ্লুত হয়ে উঠেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্ষ্টিট, রাজারামপুর মিলন ক্লাবের সভাপতি মহসিন আলী, ফুলতলা সমাজ উন্নয়ন ক্লাবের সাধারন সম্পাদক রহমত আলী প্রমুখ। একই সময় বীর নিবাসসহ  মহতুল¬াপুর, চেরাডাঙ্গী ফুলতলা সড়ক ৭২ লক্ষ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ‘‘বীর নিবাস’’ হস্তান্তর অনুষ্ঠানে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধারা মর্যাদা ও সম্মান পায়নি। অভাব, অনটন ও আকাশের নিচে দিনযাপন করে সংসার চালিয়েছেন। যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবনকে উৎসর্গিত করেছে তাদের উপর চালানো মানবিক ও মানষিক নির্যাতন। স্বাধীনতার স্বপক্ষের তথা মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসার পর অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের স্বচ্ছল ও বাসভবন নিশ্চিত করতে শেখ হাসিনার নির্দেশেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহন করেছে। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের থাকা খাওয়ার অর্থাৎ বাসভবন ও খাদ্যের ব্যবস্থা করবে এ সরকার। একটি মানুষ না খেয়ে মরবে না। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, সদরের ১০টি ইউনিয়নে ১ জন করে মুক্তিযোদ্ধাকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে একটি করে ‘‘বীর নিবাস’’ ভবন দেয়া হচ্ছে। সদর উপজেলার ৫ নং শশরা  ইউনিয়নের মহতুলন্ডাপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরকে বাড়ির দলিলাদি হস্তান্তর করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ‘‘বীর নিবাস’’ বাসভবন হস্তান্তরের কার্যক্রম শুরু হলো।
মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের আবেগাপ্লুত হয়ে বললেন, লাখো বাঙ্গালীর রক্ত ও ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৪৫ বছর পর আজ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দিল এদেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান ভুলার নয় এতদিন আমাদের মান মর্যাদা কিছুই ছিল না। সরকার মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতার সৈনিক হিসেবে মর্যাদা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ