• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশা করি, রায় বহাল থাকবে: কাদের

ঢাকা: ফাঁসির রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “আশা করি, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন, অপরাধ করে কেউ পার পেতে পারবে না।”
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন কাদের

সেতুমন্ত্রী বলেন, “প্রমাণ হলো ন্যায়বিচার পাওয়া যায় বলে “বর্তমান সরকারের আমলে যে ন্যায়বিচার পাওয়া যায়, তার প্রমাণ নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়।”
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, পরিবেশ ও বন সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের তিন কর্মকর্তাসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ