• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ৩২ লাখ টাকার ভারতীয় ওষুধসহ অটক ৩

হিলি: হিলিতে ঢাকাগামী শ্যমলী পরিবহনের একটি বাস তল্লাসী করে ৩২ লাখ টাকা মুল্যের ভারতীয় ৫৯ প্রকার বিভিন্ন ধরণের ওষুধ উদ্ধার করেছে বিজিবি।
এ ঘটনায় জড়িত থাকার অবিযোগে ভারত থেকে আসা তিন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রিকে আটক করা হয়েছে

আটককৃত ব্যাক্তিরা হলেন- দেলোয়ার হোসেন, কাওসার শেখ ও শ্রী শংকর দাশ। তাদের বাড়ি ঢাকার মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরায়।
বিজিবি জানায়, সোমবার ভোরে হিলি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস হিলির রাজধানী মোড় এলাকা অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল বাসটিকে থামিয়ে তাতে অভিযান চালায়।
এসময় ভারত থেকে আসা তিনজন বাংলাদেশী পাসপোর্টের যাত্রীর লাগেজ তল্লাসী করে ৫৯ প্রকার বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩২লাখ টাকা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, আটককৃত ৩ জন যাত্রী মাল্টিপল ভিসার মাধ্যমে ভারতের কোলকাতা থেকে নিয়মিত ভাবে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ দেশে পাচার করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ