• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে এতিমখানার প্রতিষ্ঠাতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জেলার একমাত্র নিবন্ধনকৃত বেসরকারি বালিকা এতিমখানা হরিশ্বর বরকতিয়া ইসলামিয়া বালিকা শিশু সদন এর প্রতিষ্ঠাতা ও তত্বাবধায়ক হাফেজ মুহা. আব্দুস্ ছাত্তার সরদারের উদ্যোগে সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় আলহাজ্ব মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আবুল কাশেম মোল্লা, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্যা ফিরোজা বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু, প্রাক্তন ইউপি সদস্য শহিদুল ইসলাম ব্যাপারী, আবু কাওছার নয়ন প্রমূখ।

রাজারহাটে বীর মুক্তিযোদ্ধা ডা. অমূল্য আর নেই
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির পাঠক এলাকার বাসিন্দা ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট-এর পদার্থ বিজ্ঞান বিভাগের সহ. অধ্যাপক স্বপন কুমার সরকারের পিতা বীর মুক্তিযোদ্ধা ডা. অমূল্য চন্দ্র সরকার (৮৫) আর নেই। বার্ধক্য জনিত কারণে রোববার দুপুরে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথিমধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টায় তাঁর নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। রাত ৯টায় চাকিরপশার শিবের ঘাট শ্মশানে তাঁকে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. সফিকুল ইসলাম রানা, শিক্ষক প্রতিনিধি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সহ. অধ্যাপক দিলরুবা বেগম, সহ. অধ্যাপক গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাট এর উপদেষ্ঠা বাবু রামজীবন কুন্ডু, সভাপতি এস. এ বাবলু, সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ডা. অমূল্য চন্দ্র সরকার সারা জীবন মানব সেবায় নিয়োজিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ