সৈয়দপুর : সাপ্তাহিক দাগ ও সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারী) পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দাগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন মিঠু কম্পিউটার ও মোবাইল জগতের প্রোপ্রাইটর মোমিনুল ইসলাম মিঠু, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, সাপ্তাহিক দাগ’র বার্তা সম্পাদক আলমগীর সরকার, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল, নওশাদ আনসারী, জুয়েল রানা, আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুবন্ধনের সহ-সাধারণ সম্পাদক খুরশিদ জাহান কাকন।
পুরস্কারপ্রাপ্ত কুইজ বিজয়ীরা হলেন- বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান, শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জাফর আলম, লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী নাসরিন জাহান। বিজয়ীদের হাতে পরিবেশবান্ধব গাছ ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই তুলে দেয়া হয়।