নীলফামারী: জেলার ডোমারে চোরাই গরুসহ আবু তাহের (৩২) নামে এক গরু চোরকে আটক করে পুলিশ। আজ সোমবার সকালে ডোমার উপজেলা বাজারের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি জেলার জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা গ্রামে।
ডোমার থানান উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের তালেশ্বর পাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নেয় আবু তাহের। ওই গরু নিয়ে সকালে ডোমার বাজারের রেলগেট এলাকায় পৌঁছলে উপস্থিত লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ গরুসহ আবু তাহেরকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়