• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে এক বাংলাদেশী নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাংলাদেশীর নাম ইসলাম (৩০)। ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ঘুঘুপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে ইসলামের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জে ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, সোমবার সকাল ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৩/২-এস পিলারের বিপরীতে ভারতের ৬’শ গজ অভ্যন্তরে ইসলামের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে বিএসএফ চাঁদনীচক সীমান্ত ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ ঘটনায় বিকেল ৩টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামের লাশ সনাক্ত করা হয়। বৈঠকে বিএসএফ জানায়, রবিবার রাতে ওই সীমান্তে তারা কোনো অভিযান চালায়নি। ফলে বিএসএফের গুলিতে বা নির্যাতনে কেউ মারা যায়নি।

লে. কর্নেল আবুল এহসান জানান, ময়নাতদন্ত শেষে যতদ্রুত সম্ভব নিহত ইসলামের মরদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। তিনি আরো জানান, গত ৭ দিন থেকে ইসলাম নিখোঁজ ছিলো বলে তার বড়ভাই জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ