• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য’র মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পরিষদের নব নির্বাচিত ৭নং ওয়ার্ড সদস্য ও সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান চৌধুরী বাবু আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। শপথ গ্রহনের একদিন আগেই আজ মঙ্গলবার সকাল সাড়ে দশ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জেলা পরিষদ সদস্যপদে শপথ গ্রহনের জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সকালে বাথরুমে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের প্রতি সহানুভুতি জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তার বাড়ীতে যান। মৃত্যুর সংবাদ শুনেই পরিবারকে শান্তনা দেওয়ার জন্য তার বাড়ীতে যান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য পদে তিনি নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানের সাথে তিনি সমান সমান ২২ ভোট পান। পরে লটারীর মাধ্যমে তিনি বিজয় লাভ করেন। মোস্তাফিজুর রহমান বাবু দুইবার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ