সিসি নিউজ: সৈয়দপুরে র্যাবের সহায়তায় অনুমতিহীন মিশন জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রেজিস্টাড বিহীন মেয়াদ উর্ত্তীন ওষুধ ব্যবহার, যথাযথ ভাবে স্বাস্থ্য সেবা প্রদান না করায় শহরের ৬টি ক্লিনিক মালিকদের সোয়া ৪ লাখ টাকা জরিমানা করেছে আদালত। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিটি কমিউনিটি হাসপাতাল, পপুলার ল্যাব, মিশন জেনারেল হাসপাতাল, ডক্টর হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক, সেবা ডায়াগনোস্টিক ও তাসলিমা ডেন্টাল সার্জারী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্টেট আনিছুর রহমান। র্যাব-১৩ পরিচালক মেজর খুরশিদ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন।