• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শৈলকুপায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যাদবপুর হুদামাইলমারী গ্রাম থেকে আসালত হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার বিকালে মির্জাপুর ইউনিয়নের যাদবপুর হুদামাইলমারী গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আসালত হোসেন যাদবপুর হুদামাইলমারী গ্রামের মৃত মুনাউল্লাহর ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিলেন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আসালত হোসেন মাঠে কাজ করতে যান। দুপুরে কে বা করা প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে। তিনি আরো জানান, বিকালে যাদবপুর হুদামাইলমারী গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কবিরাজের কারণেকেও ক্ষুদ্ধ হয়ে তাকে হত্যা করতে পারে বলে পুলিশ মনে করছে। তরপরও তদন্তের পর হত্যাকান্ডের বিস্তারিত তথ্য জানা যাবে বলে ওসি জানান। এদিকে গ্রামবাসি জানায়, সামাজিক বিরোধ ও পুর্ব শত্রুতার জের ধরে দুপুরে প্রতিপক্ষরা কুপিয়ে আসালতকে হত্যা করেছে।
এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ