• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুল করে শরণার্থী শিবিরে বিমান হামলা : নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অবস্থান মনে করে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক নিহত এবং ১২০ আহত হয়েছেন।
বোর্নো রাজ্যের উত্তরে রান নামক এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ত্রাণকর্মীরা বেসামরিক লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন। বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আধিপত্য রয়েছে। আলজাজিরা অনলাইনের এক খবরে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
নাইজেরীয় সামরিক বাহিনীর আঞ্চলিক সেনা কমান্ডার মেজর জেনারেল লাকি ইরাবর ঘটনাস্থল কালা বালগে এলাকা বলে জানিয়েছেন। এলাকাটি রানের অন্তর্ভুক্ত।
বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে এক সংবাদ সম্মেলনে ইরাবর জানিয়েছেন, বহু সংখ্যক বেসামরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে এমএসএফ ও রেডক্রসের স্বেচ্ছাসেবীরাও রয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, যে কোনোভাবেই হোক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিমান হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।
কীভাবে এই ঘটনা ঘটলো তা এত তাড়াতাড়ি নির্ধারণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়ার (এমএসএফ) মুখপাত্র টিম শেঙ্ক বলেন, অন্তত ৫২ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। ওই এলাকায় থাকা এমএসএফের মেডিকেল ও সার্জিক্যাল টিম রোগীদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছেন, নাইজেরীয় রেডক্রসের ছয় কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২০১০ সাল থেকে বিদ্রোহ শুরু করে বোকো হারাম। তারপর থেকে তাদের হামলায় এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
অভ্যন্তরীণ এসব উদ্বাস্তুদের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় দেয়া হয়েছে। এ রকম একটি শিবিরেই হামলাটি হয়েছে।
এক ইমেইল বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির এক মুখপাত্র ফেমি আদেসিনা বলেছেন, অভিযান চলাকালে দুঃখজনক এই ভুলের ক্ষতি কাটিয়ে উঠতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ