• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানে ত্রুটি: পুনরায় দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম আসামিদের সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজসে বিমানে ইচ্ছাকৃতভাবে যান্ত্রিক ত্রুটি করে। এতে প্রধানমন্ত্রীর ক্ষতি করার উদ্দেশ্যে ছিল বলে প্রতীয়মান হয়।  আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। মামলার তদন্তের স্বার্থে ও আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাদের আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
এদিকে আসামি নাজমুল হকের পক্ষে তার আইনজীবী এ এইচ এস রাশেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন।
শুনানিতে তিনি বলেন, ‘নাজমুল হককে সাত দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে নেওয়ার তিন দিন আগেও তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। এজন্য আমি তার জামিন প্রার্থনা করছি।’
এদিকে, অপর আসামি শাহ আলমের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
উল্লেখ্য, এর আগে গত ১০ জানুয়ারি এই দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি  উড়োজাহাজে  (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরি পৌঁছানোর ব্যবস্থা করা হলেও পরে  ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। ওই ঘটনায় দুই দফায় নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
ওই ঘটনায় গত ২০ডিসেম্বর রাতে বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। দণ্ডবিধির ১০৯, ১১৮, ১২০ (খ), ২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ