• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার মোজাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বধুবার বেলায় সাড়ে ১১টায় এই হত্যা মামলার রায় প্রদান করেন জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী।
মামলা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপণের জের ধরে ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী মোজাহারুল ইসলাম।
ইদ্রিস আলীর ছেলে আনছারুল ইসলাম পরে বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুল ইসলামকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট উপস্থাপন করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মতে আসামীর স্বীকারোক্তী মূলক জবানবন্দী রেকর্ড করান। ঘটনার বিষয় সরেজমিনে তদন্ত করেন।
মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য পর্যালোচনায় আসামী মোজাহারুল ইসলাম এর বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় আসামীর বিরুদ্ধে উক্ত ধারায় চার্জশীট দাখিল করেন। আসামীর বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অপরাধের অভিযোগ আমলে নিয়ে চার্জশীট গ্রহণ করা হয়। মামলাটি বিচার নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ বিজ্ঞ দায়রা আদালতে প্রেরণ করেন।
পরবর্তীতে মোজাহারুল ইসলাম এর বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘদিন সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দন্ডবিধির ৩০২ ধারার অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডে দন্ডিত করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ