• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের উদ্যোগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআরটি সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। সেমিনারে পরীক্ষা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাখহরি সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. জালালউদ্দিন আহমেদ, আইআরটি’র পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
পিএইচডি গবেষক ইউরেকা সুলতানার গবেষণার বিষয় ছিল ‘‘Evaluation of wheat genotypes to alleviate the adverse effect of salt stress’’ গবেষণা কর্মে তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মো. আবু হাসান এবং কো-সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শ্রীপতি সিকদার। পিএইচডি সেমিনারে গবেষক ইউরেকা সুলতানা তার গবেষণা কার্যক্রম এবং এর ফলাফল বিষয়ে উপস্থিত অতিথিদের সামনে প্রতিবেদন তুলে ধরেন এবং উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ