নীলফামারী প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় নীলফামারী জেলার সহস্রাধিক মসজিদে দোয়া কামনা করা হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর আয়োজন ও তত্ত্বাবধানে আজ শুক্রবার বাদ জুমআ জেলার সহস্রাধিক মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বার্ধক্যজনিত কারনে নানা রোগে ভুগছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় জেলার সহস্রাধিক মসজিদে জুমআর নামাজ শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারন মুসল্লী উপস্থিত ছিলেন।