• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রেমের টানে আমেরিকান তরুনী এখন ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি: প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন। প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ।
ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন।  অবশেষে গত কয়েকদিন আগে খ্রিষ্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষ কে পেয়ে সে খুব খুশি।
তাকে নিয়ে ভবিষ্যত ভাবনা ভাবছে,যাতে পরিবারের সকলে তার মাধ্যম দিয়ে ভাল ভাবে চলতে পারে। অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি দেশে এসেছে সেই জন্য আমি গর্বিত। তাছাড়া সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো।
এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি চাকুরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে এসেছে। এ ব্যাপারে রাখাল গাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, মার্কিন মেয়ে এলিজাবেথ সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে। বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি। প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোক ভীড়ও জমাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ