• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর মশিউর রহমান কলেজে উপাধ্যাক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়ম

নীলফামারী প্রতিনিধি: শুক্রবার নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উপাধ্যাক্ষ নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, ঐ পদে ১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ গ্রহণ করে মাত্র ১০জন। পরীক্ষায় অনিয়মের এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মাঝে মিশ্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া একাধিক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, কলেজ পরিচালনা কমিটির এক প্রভাবশালী সদস্যের এক নিকট আতœীয় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে বাইরে থেকে উত্তরপত্র সংগ্রহ করেছেন। কলেজের একটি মহল ঐ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে পূর্বের তৈরী উত্তর সরবরাহ করা ছাড়াও একজন সহয়োগী (ড্যামি) প্রার্থী তাকে পরীক্ষায় সহায়তা করেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ সরওয়ার মানিক কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। নিয়োগ প্রার্থীদের দাবী, তারা পূনঃরায় স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে উপাধ্যাক্ষ নিয়োগ করা হোক।
নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নীলফামারীর ডোমারে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান রুবেল (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার ডোমার উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত রুবেল ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। ডোমার থানার এসআই হায়দার আলী জানান, সে মাদকদ্রব্য মামলায় এজাহার নামীয় আসামী। শুক্রবার সন্ধায় মাদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-১৪। তার বিরুদ্ধে অপরাধের নানা অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, সে দীর্ঘদিন ধরে একাধিক ব্যবসায়ীকে দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ