• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাষ্ট্রপতি ভাষণ দেবেন আগামীকাল

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন আগামীকাল রোববার।
রোববার বিকেল ৪টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সংসদ অধিবেশনের কার্যাক্রম। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন সংসদে এ ভাষণ দেবেন।
এর আগে গত ৩ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।
তবে আগামীকাল বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।
এ অধিবেশনে ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে কাল অধিবেশনের শুরুর দিন বর্তমান সংসদের গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস এবং আলোচনা অনুষ্ঠিত হবে। মরহুম লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
এদিকে দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন গত ৪ ডিসেম্বর শুরু হয়ে গত ৮ ডিসেম্বর শেষ হয়। মোট পাঁচটি কার্যদিবসের ওই অধিবেশনে নয়টি সরকারি বিলের মধ্যে পাঁচটি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ছয়টি গৃহীত নোটিশের মধ্যে একটি আলোচিত হয়। এ ছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।
এ ছাড়া ১৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৯৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ১৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা এক হাজার ৫২৭টি প্রশ্নের মধ্যে ৬৯২টি প্রশ্নের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ