• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুয়া মুক্তিযোদ্ধা লাখ ছাড়িয়েছে: নৌমন্ত্রী

মাদারীপুর: ভুয়া মুক্তিযোদ্ধা এক লাখ ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলো বেড়ে এক লাখ ছাড়িয়েছে। এখন সময় এসেছে, ভুয়াদের শনাক্ত করার।”
শনিবার মাদারীপুর জেলা শহরের নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থা এবং আলোড়ন-৯২ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌমন্ত্রী

তিনি বলেন, “কারণ যারা মুক্তিযোদ্ধ নয়, তাদের মুক্তিযোদ্ধা করা যাবে না। সেই যাচাই-বাছাই এখন থেকে শুরু হয়েছে।”
মন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরই ডিজিটাল সনদপত্র দেয়ার। এতে করে আর ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হতে পারবে না।”
সভায় সভাপতিত্ব করেন কাজী আনোয়ার হোসেন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন অপু।
বক্তব্য দেন জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ