• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনগণের প্রতিবাদে ফার্মগেট ছাড়ছে কুতুববাগের পীর

সিসি ডেস্ক: স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে ফার্মগেটের পার্ক ছাড়ার ঘোষণা দিয়েছে কুতুববাগের পীর। কুতুববাগ দরবার ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে তারা আর ফার্মগেটের পার্ক দখল করে ওরশ করবে না।

তবে ভবিষ্যতে না করার শর্তে সীমিত আয়োজনে এ বছর তাদেরকে ওরশ করার অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। এবছর ফার্মগেইট পার্কে আয়োজিত তাদের ‘ওরশ’ সংক্ষিপ্ত করেছে।

আগামী ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠেয় বার্ষিক ওরশ আয়োজনেও কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কর্মকর্তা অজিউর রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টি ফর ডটকমের।

তিনি বলেন, ‘এবার যেহেতু তারা আয়োজনটি করেছে তাই সেখানে বাধা দেয়া হয়নি। তবে সিটি করপোরেশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তারা কর্মসূচি সংক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সিদ্ধান্ত হয়েছে- পরের বছর থেকে তারা এখানে আর ওরশ করবে না, ঢাকার বাইরে কোথাও করবে। তারা মাইকের ব্যবহার, আলোকসজ্জা সীমিত করবে। আগে রাস্তায় ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে গবাদি পশু রাখা হতো। এখন তারা পার্কের অভ্যন্তরে পশুগুলো রাখবে।’

দীর্ঘদিন ধরে চলে আসা এই কর্মসূচিতে কেন এমন নিয়ন্ত্রণ- এর জবাবে অজিউর বলেন, ‘এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। তাছাড়া জনগণের বিঘ্ন ঘটার বিষয়টি মেয়র সাহেবও লক্ষ্য করছিলেন।’

কুতুববাগ দরবারের খাদেম মির্জা মাহবুব সুলতান বাচ্চু বলেন, ‘এ ধরনের কল্যাণের কাজে মানুষের বিঘ্ন হউক তা আমরাও চাই না। মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনায় উনি যা যা বলেছেন আমরা সবই মেনে নিয়েছি। আলোকসজ্জা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছি, মাইকের ব্যবহারও কমিয়ে দিয়েছি। গবাদি পশু রেখেছিলাম রাস্তায়, ইসলামিয়া হাসপাতালের সামনে, মেয়র মহোদয়ের অনুরোধে মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ