সিসি ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির ‘স্ত্রী’ দাবিদার ওই তরুণীকে চেনেন না সানির মা। তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা ওই তরুণী নিজেকে তার স্ত্রী বলে দাবি করেছেন।
মামলার এজহারে এমনটিই উল্লেখ্য রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই ) ইয়াহিয়া। সানি তাকে বিয়ে করলেও সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছে না বলে দ্বন্দ্বে জড়ান তারা। এর মধ্যে সানি ফেসবুকে ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি পোস্ট করেন। পরে তরুণী মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রবিবার সকালে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে মোহাম্মদপুর থানায় আসেন সানির মা নার্গিস আক্তার। তিনি জানান, এই মেয়েকে আমরা চিনি না। সে আমারে ছেলের পেছনে লেগেছে। এই মেয়ে অনেক দিন ধরেই সানিকে বিরক্ত করছে।
এদিকে সানিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিকেলে রিমান্ড অথবা জামিনের শুনানী হওয়ার কথা রয়েছে।
গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা (মামলা নং-১১) দায়ের করে ওই তরুণী। তার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে সাভারের আমিন বাজার থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ।