• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রায়পুরায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় মজিবুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান অলিপুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং তুলাতলী গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মজিবুর রহমান তুলাতলী বাজার থেকে গরুর জন্য ভূষি কিনে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা-মরজাল সড়কের বাড়ির পাশে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ