• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাজি অফিসের ঠিকানায় মিলল ভাই ভাই মাংসের দোকান

সিসি ডেস্ক: ‘কাজী মো. আনোয়ার হোসেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার, অফিস ২০/সি, মেরাদিয়া, থানা খিলগাঁও, ঢাকা’। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবি করা সেই তরুণী আদালতে যে কাবিননামা দাখিল করেছেন, তাতে এই ঠিকানা উল্লেখ করা হয়েছে।

তবে ওই ঠিকানায় গিয়ে পাওয়া গেছে একটি মাংসের দোকান। সাইনবোর্ডে লেখা, ‘ভাই ভাই গোস্তের দোকান’। আশপাশের ভবনেও কোনো কাজি অফিস নেই।

২০/সি ঠিকানায় ‘ভাই ভাই গোস্তের দোকান’-এর মালিক মো. আবদুল জলিলের সঙ্গে কথা হয়। তিনি এনটিভি অনলাইনকে বলেন, তিন বছর আগে থেকে তিনি মাংস বিক্রির ব্যবসা করছেন। ২০১৩ সালের শেষ দিক তাঁর এই ব্যবসা শুরু।

আর ওই তরুণী সেই কাবিননামায় সানির সঙ্গে বিয়ের তারিখ উল্লেখ করেছেন ৪ ডিসেম্বর, ২০১৪।

মাংস বিক্রেতা জলিল বলেন, এই ঠিকানায় কখনো কোনো দিন কাজি অফিস ছিল না।

এই ভবনের মালিক মো. আক্তার হোসেন এনটিভি অনলাইনকে জানান, এই বাড়ি তিনি তাঁর বাবার কাছ থেকে পেয়েছেন। আর এই বাড়িতে গত ১০ বছরের মধ্যে কোনো কাজিকে তিনি ভাড়া দেননি। এই ঠিকানা ব্যবহার করে কেউ যদি কাবিননামা তৈরি করে থাকেন, তাহলে সেটা ভুয়া।

আক্তার হোসেন বলেন, ‘কারণ আমার বাসায় কোনো কাজি অফিস আগেও ছিল না, এখনও নাই।’

মাংসের দোকানের একটু দূরে ২০/১ নম্বর বাসায় একটি কাজি অফিস পাওয়া গেল। এখানকার কাজি হাফেজ মো. ছলিম উল্লাহ খান এই এলাকার একমাত্র কাজি।

মো. ছলিম উল্লাহ খানের সহকারী মো. বশির উদ্দিন জানান, ওই এলাকায় তাঁদের আরেকটি শাখা রয়েছে, ৭৬ মেরাদিয়া, খিলগাঁও ঠিকানায়।

গতকাল রোববার সকালে ঢাকার আমিনবাজার থেকে ওই তরুণীর মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উৎসঃ   এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ