• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় বন্য হাতির মৃত্যু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে একটি ভারতীয় বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাতিটিকে ভারতের সীমানায় মরে পড়ে থাকতে দেখে ভীড় জমায় এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, রোববার রাতে ভারতীয় প্রায় ৪০টি বন্য হাতির একটি দল রাজিবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্ত প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে ভোররাতে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এসময় দলের একটি হাতি রাজিবপুর উপজেলার সীমান্ত লাগোয়া ভারতের কালাইয়েরচর পাড়া গ্রামে মরে পড়ে থাকে। এলাকাবাসীর ধারনা বাংলাদেশের অভ্যন্তরে ফসলের ক্ষতি করে হাতিরদলটি ফেরত যাওয়ার সময় দলের একটি হাতি অসুস্থ হয়ে মারা যায়।
রাজিবপুর উপজেলার বালিয়মারী সীমান্ত এলাকার বাসিন্দা নুরে শাহী আলম জানান, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের গাড়হীল পাহাড় থেকে প্রায় সময় রাতের বেলা ভারতীয় বন্য হাতির দল রাজিবপুর ও রৌমারী উপজেলার সীমান্ত পাড় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চরাঞ্চলের ফসলেন ক্ষতি করে আবার ভোররাতে ভারতের অভ্যন্তরে চলে যায়। হয়তো ফিরে যাওয়ার সময় দলের এ হাতিটি অসুস্থ হয়ে মরে গেছে।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল জানায়, রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তের আজর্ন্তজাতিক সীমানা পিলার ১০৭২ থেকে ১০ গজ ভারতের অভ্যন্তরে কালাইয়ের চর গ্রামে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এব্যাপারে ৩৫ বিজিবি বালিয়ামারী ক্যাম্প কমান্ডার সুবেদার এম মোর্শেদ জানান, ভারতীয় বন্য হাতিটি ভারতীয় সীমানার অভ্যন্তরে কি কারনে মরে পড়ে আছে তা জানা যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত হাতিটি ভারতের কালাইয়ের চর সীমান্তে পড়ে আছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ