• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় দোকানের চার লাখ টাকা চুরি

ফরিদুল ইসলাম, ডিমলা : নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটে জিয়া ট্রেডার্সের দোকার ঘর থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরসহ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেছে জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ।

জানা যায়, ডাঙ্গারহাটের উক্ত দোকান মালিক বিশিষ্ট সার ও কীটনাশক বিক্রেতা মোঃ সফিয়ার রহমান আকালু তার ব্যাবসায়ী টাকা ঘটনার সময় বাড়ী থেকে এনে তার দোকান ঘরে রাখে। যোহরের নামাজ শেষে উক্ত টাকা নিয়ে ব্যাংকে জমা করবেন। ঠিক সেই সময় দোকানের পার্শ্বেই ওঁৎ পেতে থাকা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে গয়াবাড়ী গ্রামের আব্দুল আজিজ চেটু’র পুত্র অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্র আব্দুল গফুর (১৪) দ্রুত দোকানে ঢুকে ক্যাশ বাক্স খুলে উক্ত টাকা গুলি নিয়ে পালিয়ে যায়। এ সময় বাজারে থাকা লোকজন ছেলেটি দেখে ফেলায় তাকে দৌড়ে ঘেরাও করে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকা চোর ছেলেটিকে লোকজন টাকাসহ ধরে ফেলেন। এ সময় তাকে তল্লাসী করে তিন লাখ ৪০ হাজার টাকা পাওয়া যায়। বাকী ৫০ হাজার টাকা পালানোর সময় কোথায় পড়ে যায় তা খেয়াল করেনি ছেলেটি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় ছেলেটিকে বালাপড়া ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে বলে উক্ত দোকানের ব্যবসায়ী সফিয়ার রহমান আকালু জানান।

এ রির্পোট লেখা পর্যন্ত চোর ছেলেটিকে ইউনিয়ন পরিষদে আটক রয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জহরুল ইসলাম ভূইয়া বলেন, আমি গয়াবাড়ী ইউপি চেয়ারম্যানকে খবর দিয়েছি, ছেলেটির অভিভাবকে সাথে নিয়ে এসে স্থানীয় বিচার শালিশের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা তা এলাকাবাসীসহ চিন্তাভাবনা করছি। কারন ছেলেটি এখনও শিশু । কি কারনে সে চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ