• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মহেশপুরে এবার পরকীয়ার জেরে স্বামীকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি শরিফুল ইসলাম। স্ত্রী শরিফুল ইসলামকে কোমল পানির সাথে বিশাক্ত পদার্থ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের অলি মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এর সাথে জীবননগর থানার হাসদাহ গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে রোজিফা বেগম (৩০) এর ১০/১২ বছর আগে বিয়ে হয়। গত এক দেড় বছর ধরে শরিফুলের ব্যাবসায়ী পার্টনার একই গ্রামের আয়নাল সরদারের ছেলে জাহিদুল ইসলাম জাদুর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে রোজিফা বেগম।
প্রেমিক-প্রেমিকা মিলে গত ২১শে জানুয়ারী কোমল পানির (সেভেন আপ) এর সাথে বিশাক্ত পদার্থ খাওয়ালে শরিফুল রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।প্রথমে তাকে জীবননগর হাসপাতালে পরে তাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিন রাতেই সে মারা গেলে স্ত্রী রোজিফা কৌশলে লাশ বাড়িতে নিয়ে চলে আসে। বিষয়টি পরিবারে সন্দেহ হলে শরিফুলের ভাই আক্কাস আলী বাদী হয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করে।
মহেশপুর থানার এস.আই মাসুদ ঘটনাস্থলে পৌছালে তার কাছে বাদীর জবান বন্দি অনুযায়ী মৃত্যর বিষটি সন্দেহ হলে সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠায়। স্থানীয় লোকজন জানায় রোজিফা ও জাদুর পরকীয়া প্রেমটা এখানে ওপেন সিক্রেট বিষয় ছিল। তারা ২জন মিলে কোমল পানির সাথে বিশাক্ত পদার্থ খাইয়ে  ষড়যন্ত্র করে হত্যা করেছে বলে সকলের সন্দেহ।
স্থানিয় ইউপি সদেস্য মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি তাদের কাছে সন্দেহ হলে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে।  স্থানিয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পরকীয়া প্রেমের বিষয়টি তারাও জানতে পেরেছেন।

ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা খাতুন (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বলুহর ডাকাতিয়া বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটে। মৃত আনোয়ারা বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মনু মিয়ার স্ত্রী।
নিহতের ছোট ভাই রবিউল ইসলাম জানান, সকালে আনোয়ারা খাতুন ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটা কাজের  জন্য বাড়ী থেকে বের হয়ে ট্রেন রাস্তা ধরে যাচ্ছিল। সে বাক প্রতিবন্ধি হওয়ায় পিছন থেকে ট্রেন আসলেও শব্দ শুনতে না পারায় এমন দূর্ঘটনাটি ঘটেছে।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাটি শোনার পরপরই থানা থেকে পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো। যেহেতু এটি রেলের ঘটনা সেহেতু বিষয়টি এখন রেল কর্তৃপক্ষ দেখবেন। কোটচাঁদপুর ট্রেন ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার নূরুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী গামী কপোতাক্ষ ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই পথচারী মহিলার শরীর থেকে একটি পাঁ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত লেগে মারাত্মক আহত হন।
প্রত্যক্ষ দর্শিরা সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে আনার পথে তার মৃতু ঘটে। পরে রেলের নিয়ম অনুযায়ী আনুসাঙ্গিক সকল কাজ সম্পন্ন করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় পানিতে ডুবে সোহেল শেখ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শেখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহেল শেখ স্থানীয় পান্তু শেখের ছেলে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সোহেল। বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের সদস্যরা তাকে পুকুরে গিয়ে খোঁজা খুঁজি শুরুূ করেন।
পরে স্থানীয় লোকজন তার ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওষুধ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার প্রতিবাদ
ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফা সড়কে অবস্থিত এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোবাশশির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিডিএস এর সহ-সভাপতি মিজানুর রহমান, অলোক মিত্র, সাবেক কমিশনার সেকেন্দার আলী, সাবেক এমপি নুরুূদ্দীন আহম্মেদ, যুবলীগ নেতা আব্দুল কাদের সাগরসহ অন্যন্যেরা। রোববার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা সে সময়, ব্যবসায়ী অলোক সাহাকে অপহরণ চেষ্টাকারীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় গত ১৯ জানুয়ারি অপুর্ব ড্রাগ হাউজের মালিক অলোক সাহাকে অপহরণের চেষ্টা করে দুবৃর্ত্তরা।

ভুয়া সেনাবাহিনী পরিচয়ে বিয়ে–
ভুয়া সেনাবাহিনী সদস্য পরিচয়ে নাম ঠিকানা গোপন রেখে মোবাইলে সম্পর্কের মাধ্যমে বিয়ের পর প্রতারক সোহেল খান (৩২)। সোহেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের শহিদ খানের ছেলে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দিন বলেন, মোবাইলে পরিচয়ের মাধ্যমে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক দিনমজুরের কলেজ পড়–য়া কন্যার সাথে গত ১৫/০২/২০১৬ তারিখে প্রতারক সোহেল ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর প্রথম প্রথম প্রতারক সোহেল শ্বশুর বাড়িতে আসলেও গত প্রায় সাত মাস সে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দিন মজুর শ্বশুর সোহেলের বাড়ির খোজ খবর নিয়ে জানতে পারে সে বিবাহিত ও সেনাবাহিনীর চাকুরিজিবী নই।
এদিকে এ বিষয়ে গত ২২ জানুয়ারী উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের বি.এ প্রথম বর্ষের ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে প্রতারক সোহেলের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

মহেশপুরে ১০ লাখ টাকার পাট পুড়ে ছাই
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী জলুলি বাজারের পাট ব্যবসায়ী হাবিবুর রহমান মেম্বারের পাটের গুদামে গত রোববার রাতে আগুন লেগে ৬শ’ মন পাট পুড়ে ছায় হয়ে গেছে। পাটের গুদামে আগুনের খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার র্সাভিসের দু’টি ইউনিট এসে ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হন। ততক্ষনে গুদামের মধ্যে থাকা প্রায় ১০ লাখ টাকার পাট আগুনে পুড়ে একেবারে ছায় হয়ে গেছে।
তবে গ্রামবাসীর ধারনা শত্রুতা মুলকভাবে কেউ হাবিবুর রহমানের পাটের গুদামে আগুন দিয়ে গুদামের মধ্যে থাকা ৬শ’ মন পাট গুলো পুড়িয়ে দিয়েছে।
পাট ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, আমার পাটের গুদামে গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে শত্রুতা মুলক ভাবে আমাদেরই এলাকারই কেউ হবে পাটের গুদামের ভেনটিলেটারের স্থান দিয়ে আমার পাটের গুদামে আগুন দিয়েছে।
এমন কি ঐ স্থানটি আবার গোবর দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরো জানান, আমার পাটের গুদামে ৬ থেকে ৭শ’ মন পাট রাখা ছিলো। যার আনুমানিক মুল্য প্রায় ১০ লাখ টাকা।

ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সোমবার সকালে নিজ বাড়ী থেকে ১৫ পিচ ইয়াবা টেবলেটসহ বিক্রেতা রফিজা বেগমকে (২৮) আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে মহেশপুর থানার টিএসআই গোলাম জাকারিয়া ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের রফিজা বেগমকে তার বাড়ী থেকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।
আটক কৃত রাফিজা বেগম জলিলপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী। রফিজা বেগম দীর্ঘ দিন ধরে নিজ বাড়ীতে ইয়াবার ব্যবসা করে আসছিলো বলে জানান থানার টিএসআই গোলাম জাকারিয়া ইসলাম। এ ঘটনায় মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ