• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে সহকারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

জুনাইদ কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস রুটিন নিয়ে বিরোধে সহকারী শিক্ষককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার রুহিয়া ইউনিয়নের দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে সহকারী শিক্ষক ভবানন্দ পাল (৩০) অভিযোগ করেছেন।
ভবানন্দ পাল বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভবানন্দ পাল বলেন, আমাকে চলতি শিক্ষাবর্ষের ক্লাস রুটিন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। এতে প্রধান শিক্ষক অহিদুল হককে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইংরেজি ক্লাস দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন তিনি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতারকে অবহিত করেছেন বলে জানান, ভবানন্দ পাল ।
অভিযুক্ত অহিদুল হক বলেন, আমি কোনো শিক্ষককে মারধর করিনি। ভবানন্দ মিথ্যা বলছেন।
রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এখন পযন্ত কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। ছুটি শেষে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ