• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় নাশকতা মামলায় আটক বিএনপি নেতা কারাগারে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় নাশকতা মামলায় গ্রেফতারকৃত গোলানা ইউনিয়নের বিএনপি সভাপতি জহুরুল হককে (৫০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জলঢাকা থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর ‍আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জিন্নার স্কুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার গোলানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি পালনকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা কর্মকাণ্ডে অংশ নেন জহুরুল।
এ সব ঘটনায় তার বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের করা হয়। মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জহুরুল। এসব মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় জহুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ