• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্চগড়: পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বিজিবির নীলফামারি ব্যাটালিয়নের ঘাগড়া সীমান্ত থেকে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় তাকে ফেরত দেয় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে স্থানীয় হাট থেকে দৈনন্দিন খরচ করে বাড়ি ফিরছিলেন ওই এলাকার নিরিহ কৃষক আওলাদ হোসেন। এ সময়  বাংলাদেশি এলাকা থেকে ভারতের শিংপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বিএসএফ সদস্যরা তার খরচের ব্যাগ ফেলে দিয়ে একটি বাইসাইকেলসহ তাকে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তের মেইন পিলার ৭৫৩ এলাকায় অনুষ্ঠিত বৈঠকে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বাইসাকেলসহ তাকে ফেরত দেয় বিএসএফ।
পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান ও ভারতের ১০২ বিএসএফের অধিনায়ক এসএফ তুর্কি প্রতিনিধিত্ব করেন।
পতাকা বৈঠক শেষে মেজর মিজানুর রহমান বলেন, বাইসাইকেলসহ বাংলাদেশি কৃষককে অক্ষত অবস্থায় ফেরত দিয়েছে বিএসএফ।
তিনি বলেন, ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ