• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছাতকে গ্রেফতারের ভয়ে আসামির মৃত্যু!

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে দৌড়ে পালানোর সময় স্ট্রোক করে সুনা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদ মিলেছে। বুধবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এঘটনায় সুনামগঞ্জের সহকারি পুলিশ সূপার কানন কুমার দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ও সুনামগঞ্জ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, রাউলী গ্রামের সাজিদ মিয়ার পুত্র সোনা মিয়ার বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করে জনৈক ব্যক্তি। এটি এখনো রেকর্ড করা হয়নি। কিন্তু একই গ্রামের মৃত ঠাকুর মিয়ার পুত্র সেলিম আহমদের উপর দায়েরী মামলার আসামি ধরতে পুলিশ গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালায় সোনা মিয়া। এসময় গ্রামের উত্তর দিকের বটেরখাল পেরিয়ে পার্শ্ববর্তী পালপুর গ্রামে আসার পথে আবারো পুলিশের উপস্থিতি লক্ষ্য করেন তিনি। পালপুর গ্রামে দু’পক্ষে একাধিক মামলা-মোকদ্দমা চলে আসছে। এখানে আসামি ধরতে আসা পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে বুধবার রাত প্রায় ৮টায় সোনা মিয়া জটি-বারগোপী গ্রামের রাস্তায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এঘটনায় নিরীহ লোকজনকে ফাঁসাতে একটি অসাধু মহল ব্যাপক তৎপরতা অব্যাহত রখেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ