• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মহিলা পুলিশ কনষ্টেবলের মৃত্যু

চট্টগ্রাম: পটিয়ায় এক মহিলা পুলিশ কনষ্টেবল নিজ বাড়ীর ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত অবস্থায় এ পুলিশ সদস্যাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার নাম ইসরাত জাহান (২০)। তিনি পটিয়ার পাইরোল গ্রামের সাদার পাড়ার মৃত ইউনুচ মিয়ার কন্যা।
জানা যায়, নগরীর মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত ইসরাত জাহান সম্প্রতি মানষিক রোগে আক্রান্ত হলে ১৫ দিন পূর্বে বাড়ীতে ছুটিতে আসেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় তিনি বাড়ীর ছাদে হাটার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে গুরুত্বর আহত হয়। পরে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, এব্যাপারে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ