সিসি নিউজ: নীলফামারী আইনজীবি সমিতির নির্বাচনে ৮৮ ভোট পেয়ে আ. লীগ সমর্থিত আলিম উদ্দিন বসুনিয়া সভাপতি ও সাঃ সম্পাদক পদে ৯০ ভোট পেয়ে আ. লীগ সমর্থিত অক্ষয় কুমার রায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত প্রার্থী আঃ ওয়াহাব চৌধুরী পান ৬১ ভোট এবং সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত আবু মোঃ সোয়েম পান ৫৮ ভোট ।
বৃহস্পতিবার নীলফামারী আদালত প্রাঙ্গণের জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।