• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় মারপিটের ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

সিসি নিউজ : নীলফামারীর ডিমলায় বিদ্যালয় শিক্ষককে মারপিটের অভিযোগে একই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলার খগাখড়িবাড়ী ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান লিঠু (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলা বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পূর্ব ঘটনার জের এ সদস্য বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায়কে বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতে মারপিট করে। এতে তিনি আহত হয়ে প্রথমে ডিমলা এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
ঘটনার সময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে কামরুল হাসান লিঠুকে ঘেরাও করে রাখে। পরে সেখানে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা মিঠুকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুরে মারে। এতে পুলিশের এক এসআই ও কামরুল হাসান লিঠুসহ  ৫ জন আহত হয়। ডিমলা থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর শাহাবুদ্দিন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিয়রে থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ