• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় দেয়াল ধসে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

মো. হারুন-অর-রশিদ, ডেমরা: বাঁশেরপুল এলাকায় দেয়াল ধসে মো. ফয়ছাল (১৭) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত ফয়সাল পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোড় গ্রামের মো. নুরু মিয়ার ছেলে। তিনি ৩ বছর ধরে ডেমরার বাঁশেরপুল ইসলাম নগরের তোফাজ্জল মিয়ার ভাড়া বাড়িতে বসবাসরত তার খালা মনোয়ারা বেগমের সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফয়ছাল ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকার বাৎসরিক ওয়াজ মাহফিল শুনে  বাড়ি ফিরে মেইন গেটে  কয়েকবার আওয়াজ করেন। ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ফয়ছাল বাড়ির পুরোনো সীমানা দেয়াল টপকে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তার ওপর দেয়াল ধসে পড়লে বুকের মধ্যে মারাত্মক চাপ খায় ফয়ছাল। এদিকে মনোয়ারা বেগম আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফয়সাল বামৈল এলাকার জুম গার্মেন্টেসে শ্রমিকের কাজ করতেন বলেও জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ