• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ২ জন আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সুইচ গেট এলাকা থেকে ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলেন দানেজপুর মহল্লার আলতাফ হোসেনের পুত্র আবু তাহের (৩৪) ও শালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আকরাম হোসেন (২৫) উভয়ের বাড়ি পাঁচবিবি উপজেলার জয়পুরহাটে।
জয়পুরহাট- ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ইমতিয়াজ চৌধুরী জানান, শুক্রবার ভোর রাতে পাঁচবিবি উপজেলার রতনপুর সুইস গেট এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা একটি হিরো হোন্ডা যোগে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল গুলো নিয়ে দেশের অভ্যন্তরে আসছিল। পরে মাদক আইনে তাদেরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ