সিসি নিউজ: সৈয়দপুর’র অদূরে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে দায়মুল্লাহ ইসলামিক কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, লিফলেট বিতরণ, গাছে গাছে কলস লাগানো, ছিন্নমূল শিশুদের জন্য বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৭ জানুয়ারি (শুক্রবার)। দায়মুল্লাহ ইসলামি কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শাহজাহান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র ব্যারিষ্টার মোকছেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম জাহিদ, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইমুল ইসলামিক কিন্ডারগার্টেনের সহ সভাপতি রফিকুল ইসলাম, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুহুল আমিন, কার্যকর সদস্য মোজাহিদুল ইসলাম জুয়েল, ইসতিহাক আহমেদ, সাংবাদিক সাদিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে পাখি ও প্রকৃতির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন সারাদেশব্যাপী ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে।।