• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাঁচবিবিতে গ্রাম থিয়েটারের চারদিনব্যাপী নাট্য উৎসব শুরু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাম থিয়েটারের চার দিনব্যাপী নাট্য উৎসব এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর পার্কে আয়োজিত ওই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক  তৌফিক হাসান ময়না।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সহ-সভাপতি কাজী সাঈদ হোসেন দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধূরী জিপি, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান, প্যানেল মেয়র নূও হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর নেতা দেওয়ান সিরাজুল ইসলামসহ নাট্যব্যাক্তিত্ব
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ভোর হল সংগঠনের শিল্পিরা নেচে গেয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করে নেয়।
উৎসব উদ্বোধনের পর সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাঁচবিবির ভোর হলো শিশু সংগঠনের পরিবেশনায় গীতিনাট্য মহুয়া নাটক, ভয়াল রাত্রি ও পাঁচবিবি থিয়েটারের স্বপ্নের উপাখ্যান নাটক পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ