• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে শাহবাগে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত এই মানব বন্ধন কর্মসূচিতে প্রায় ১০০ সাংবাদিক অংশ নেন।
শাহবাগের এই মানবন্ধনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের মুন্নী শাহা, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন্স-এর সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই পর্যন্ত সাংবাদিকদের উপর পুলিশের সকল নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহবাগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে পুলিশ এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিমের হামলা উপর হামলা চালায়।
এই ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই এরশাদ মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ