• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দৌলতপুরে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে উপজেলার দৌলতপুর-বোয়ালিয়া সড়কের বোয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী বকুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, শনিবার বেলা সোয়া ১২টার দিকে দৌলতপুর পিআইও অফিসের অস্থায়ী কর্মচারী আলী আকবর বকুল (৪৫) মোটরসাইকেলে করে তার গ্রামের বাড়ি বোয়ালিয়া থেকে দৌলতপুরের বাড়িতে আসছিলেন। দৌলতপুর-বোয়ালিয়া সড়কের বোয়ালিয়া মাঠের মধ্যে একটি সেতুর কাছে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে আসা চার/পাঁচজন ছিনতাইকারী বকুলের গতিরোধ করে তার ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি নতুন মোটরসাইকেলটি কেড়ে নেয়। এ সময় বকুল বাধা দেবার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে রড দিয়ে মারপিট করে এবং তার পায়ে গুলি করে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। পাশের ক্ষেতে কর্মরত কৃষকরা বকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে  জানান, ঘটনার পর ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ