• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চিরিরবন্দরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে এবং জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাফ উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসকেএসের নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়কারী জ্যোৎস্না রায় প্রমূখ।
র‌্যালী ও আলোচনা সভায় সকল সহকারী শিক্ষা অফিসার, চিরিরবন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল আলম শাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য ৯ জন শিক্ষার্থীকে সহায়ক উপকরণ হুইল চেয়ার, হেয়ারিং এইড, লেগ বেল্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ