• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে মুসলিম আইনজীবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুন এয়ারপোর্টে বন্দুকধারীর গুলিতে সরকারি দলের এক মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। রোববার ইন্দোনেশিয়া থেকে সরকারি সফর শেষে ফেরার পর এয়ারপোর্টে হামলার শিকার হন কো নি নামের ওই আইনজীবী।
পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় এক বন্দুকধারী তার উপর গুলি চালায়। তার সহকারী স্যান নাইং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা আমার বসকে গুলি করেছে। তিনি মারা  যান।’

ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কো নি দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য নেতা ছিলেন।
এই হত্যাকাণ্ডের ফলে দেশটিতে চলা সাম্প্রদায়িক সহিংসতা আরো উস্কে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানায় মান্দালে থেকে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
কো নি, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ