• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হজের সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৯ হাজার টাকা

ঢাকা: চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  এবার হজ পালনে প্যাকেজ-১ -এ তিন লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ -এ তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেসব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
গত হজের তুলনায় প্যাকেজ-১ -এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ -এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা।
গত হজে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। অপরদিকে প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
এবার বাংলাদেশিদের হজ পালনে সর্বনিম্ন ব্যয় হবে তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
এবছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ